Monday, January 7, 2013

Song Icche kore


ইচ্ছে গুলো ইচ্ছে মত বেড়ায় ঘুরে
চেনা পথে কখোনো কখেনো অচিনপুরে
মাঝে মাঝে কখোনো ফেলে আসা দিন গুলো খুব বেশী মনে পরে
তখন বুকের মাঝে স্মৃতির সুতোর টানে ফিরে যেতে ইচ্ছে করে।।

সাঝের বেলায লুকোচুড়ি খেলায়,
অথবা কোন বৈশাখী মেলায়
অথবা দুরন্ত কৈশোরে
অথবা তোমার কাছে, সেই ক্ষনটির মাঝে ফিরে যেতে ইচ্ছে করে।।

জোছনার রাতে কবিতা লেখায়
হাজার তারার সাথে কথা বলায়
অথবা অনন্ত অসময়ে
মনের সকল কথা প্রিয় বন্ধুকে বলার জন্য ফিরে যেতে ইচ্ছে করে।।

Song one time

ওয়ান টাইম বেটারিতে কেন বানাইলা ইঞ্জিন
চার্জ ফুরায়ে যায়রে আমার ফুরায় যত দিন।।

মডেল নম্বর কেউ যানেনা
ঘুরলাম রে সারা দুনিয়া
এই বেটারি গুঢ় তথ্য না জানে এই অর্বাচীন।।

রিচার্জেবল হইত যদি
না ভাবিতাম নিরবধি
চিন্তায় চিন্তায় সময় গেল জীবন হইল কর্মহীন।।

হাসান বলে আছে যে চার্জ
তাতেই তুমি কর সু কাজ
তাহলেই তুমি ধন্য তোমার জীবন অন্তহীন।।

Song Avimani Pria



অভিমানী প্রিয়া তুমি কেন গেলা ছাড়িয়া
বুকটা আমার খা খা করে তোমার লাগিয়া
ফিরা আসো বন্ধু তুমি এই মন তোমায় চায়
যাইয়ো না যাইয়ো না কন্যা ছাড়িয়া আমায়।।

ভালবাসি ভালবাসি কত তুমি দেখলা না
একটুখানি ভুল কইরাছি তাও তুমি ভুললা না
বুঝলানা বুঝলানা তুমি এ মনটারে হায়
যাইয়ো না যাইয়ো না কন্যা ছাড়িয়া আমায়।।

মনের ই ফুল দানিতে একটা তুমি গোলাপ ফুল
মনটা যদি খালি থাকে তাও হবে বড় ভুল
ফিরা আসো বন্ধু তুমি আমার পরান যায়
যাইয়ো না যাইয়ো না কন্যা ছাড়িয়া আমায়।।

Song Rimjhim

রিমঝিম এই বরষার দিনে, গুড়ু গুড়ু মেঘের গর্জনে, মন কি যে চায়
হাড়ানো সুর ফিরে ফিরে আসে, ভেজা ভেজা দখিনা বাতাসে, তুমি কোথায়
এসো গো প্রিয়া, মন তোমাকে তোমাকেই চায়, তোমাকেই চায়।।

আমায় ছেড়ে থাকো কি ক'রে দুরে
এমন দিনে প্রিয়া থেকোনা সরে
তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, ভালকি দেখায়।।

কখোনো কখোনো কেন হয় না এমন
মন চায় যা কিছু তা ঘটবে তেমন
কাছে আসো তুমি, ভালবাস তুমি, জড়িয়ে আমায়।।

তুমি যদি ভাবো আমি তোমাকে ছাড়া থাকতে একা পারবো না

তুমি যদি ভাবো আমি তোমাকে ছাড়া থাকতে একা পারবো না
সে তোমার ভুল প্রিয়া সে তোমার ভুল
আমি বুকেতে ভালবাসার ঝর্না ধরেছি ওগো
চোখেতে ধরেছি সাগর অকুল।।

ভালবাসতে আমি শিখেছি তোমার কাছে
হৃদয় হয়েছে ভালবাসার সাগর
কি করে তুমি একা ভরাট করবে তাকে
কিভাবে গড়বে সেথা দুখের নগর
চাইলেও পারবেনা দুঃখ দিতে তুমি
সুখের স্মৃতি দিয়ে বেধেছি দুকুল।।

যে ভুল করেছো তুমি খেলারই ছলে আজ
সেই ভুলই হয়েছে যে কাল
আমাকে দেখে আজ পুড়ছ নিজের মনে
আমার হাসিতেও হও বেসামাল
জেনেছি ভালবাসা নয়গো তোমাকে পাওয়া
ভালবাসতে পারাই জীবনের মুল।।

Song Valobashi

ভালবাসি বন্ধু আমি কত তোমারে
আমি জানি আরো জানে আমার অন্তর্জামীরে।।
ভালবাসা নদী দিয়া বুকের ভিতর
বান দিয়া করিলা তুমি বন্ধ তার দুই পার
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে বুক যায় আমার ভেঙ্গে রে।।

নদী আমার শুকায়ে যায় জলে আগুন জ্বলে
নেভে না নেভে না যত ভাসাই চোখের জলে
প্রান থাকেনা বুকের ভিতর তুমি গেলে দুরে রে।।

পুর্নমুখীর চাঁদ আকাশে দুনিয়া আন্ধার
জানিনা কবে শেষ হবে আমার এই কান্দার
হাসান বলে কেঁন্দে কেঁন্দে কেন ছেড়ে গেলে রে।।

Song Kajol Chowk



তোমার কাজল চোখের চাউনিতে এ মন প্রেমের হাওয়ায় ভাসে
তোমার এক কথাতেই কাঁদে এ মন আর কথাতে হাসে।।

তুমি কিযে জাদু জানো কাছে
এলে দুরে সরাও আবার কাছে কাছে টানো
আড়াল হয়ে থাকো তুমি চাইলে তোমায় পাশে।।

ওগো কেমন তোমার খেলা
আঁধার রাতে কাঁদাও তুমি আবার হাসাও সকাল বেলা
এমনি করেই তুমি আমায় ঠেলছো সর্বনাশে।।

Song Nil Sari



নীল সাড়ি পড়ে যায় নীল নয়না
হেলে দুলে পথ চলে শ্যমলা বরনী ললনা
যায় যায় যায় রে হরিনী চোখে সে
ফিরে নাহি চায় রে।।

কথার কাকলীতে মুক্তো ঝড়ে
চলার ছন্দ যে পাগল করে
হাসিতে মায়াবীনি নিয়েছে মন খানি
প্রান যে তারে পেতে চায় রে।।

মন তার ছুয়ে যায় মনেরি মায়া
কখোনে সে সপ্ন কখোনো ছায়া
দুরে কে সরে থাকে বোঝে না মনটাকে
শুধু সে মায়াতে জড়ায় রে।।

Song O kokil

ও কোকিল ডাকিস না আর কুহু কুহু সুরে
ফাগুনের এমন দিনে মনকে মাতাল করে
আমি যে রইতে নারি একল শুন্য ঘরে।।

আমি যে বড় একা আজো তার পাইনি দেখা
পাখি তোর ডাক শুনে তাই মনটা শুধু পোড়ে।।

ডাকে তোর দিবানিশি হায়রে মন উদাসী
আমি যে সইতে নারি মনযে কেমন করে।।

Song Jhinuker Mala (Sad

সেই ঝিনুকের মালা খানি রেখেছি আজ ও আমি
অনেক বেশী যত্ন করে
তুমি চলে গেছ অনেক দুরে
মালা খানি তবুও তো যায়নি ছিড়ে।।

বলেছিলে মালা যদি ছিড়ে কভু যায়
ভালবাসাও ছিড়ে যেতে পারে হায়।
মালা তো ছেড়েনি তবে ভালবাসা
ছিড়ে ফেললে বলো কেমন করে।।

বলেছিলে আমি কভু হয়ে গেলে পর
জীবন কে রাখবেনা বচিয়ে
সেই তুমি আজ পর হয়ে গেছ
নিয়েছো সুখের ঘড় সাজিয়ে
কথা দিয়ে কথা রাখনি তুমি
বিশ্বাসঘাতকতা করে।।

Song Didima

ঝিঝি ডাকা দুপুর বেলা কিংবা আঁধার রাতে
পিদিম খানা নিভিয়ে রেখে সুয়ে সুয়ে খাটে
জড়িয়ে ধরে বুকের মাঝে তাল পাখাটা নেড়ে
পানের গন্ধে মন মাতিয়ে, অপার্থিব স্বরে
গল্প শোনাও দিদিমা গল্প শোনাও, সপ্ন দেখাও দিদিমা সপ্ন দেখাও।।

তেপান্তরের মাঠ পেরিয়ে রাজকন্যার দেশ
ঘোড়ায় চড়ে উড়িয়ে ধুলো কত কষ্ট ক্লেশ
কেমন করে রাজপুত্তুর যেত সেথায় চলে
সোনার কৌটোর ভ্রমরটাকে পায়ের নীচে দলে
দানবটাকে হাড়িয়ে দিয়ে পঙ্খীরাজে চড়ে
রাজকন্যাকে ফিরিয়ে আবার আনত নিজের ঘরে
গল্প শোনাও দিদিমা গল্প শোনাও, সপ্ন দেখাও দিদিমা সপ্ন দেখাও।।

শুনতে শুনতে কখন যেন যেতাম ঘুমিয়ে
উড়িয়ে ধুলে ঘোড়ায় চরে যেতাম রাজপুত্র হয়ে
বহুদিন বহু দিন হয়ে গেছে হয়েছি অনেক বড়
চোখ থেকে আজ হাড়িয়ে গিয়ে সে সপ্ন হয়েছে পর
খুব ইচ্ছে করে বুকের ভেতর আর একটি বার
তোমার কোলে সুয়ে সুয়ে সপ্ন দেখি আর একটি বার
গল্প শোনাও দিদিমা গল্প শোনাও সপ্ন দেখাও দিদিমা সপ্ন দেখাও।।