Sunday, April 13, 2025

গৃহকর্মীদের অধিকার বিষয়ক গান-

 ঘরের সকল কাজে-

আমরা আছি সবার সাথে, সকাল এবং সাঝে।

আমরাইতো গুছিয়ে রাখি তোমাদের পরিবার;

আমারা গৃহকর্মী আমাদেরও আছে অধিকার।।

আমারা গৃহকর্মী আমরা চাই আমাদের অধিকার।।

 

আমাদেরও আছে অনুভূতি- আমরাও কাঁদি-হাসি

ইচ্ছে করে অবসরে বসে স্বপ্নের দেশে ভাসি

ঘর থেকে ঘরে ছুটে চলি

পাইনা সময় দু-দন্ড বসবার।।

 

মানুষ যদি মানুষের তরে, না হয় মানবিক

জীবন মোদের কষ্টের ভারে রয় নাতো স্বাভাবিক।

নতুন দিনের বারতা এসেছে,

ন্যায্য পাওনা বুঝিয়ে দেবার।।