Sunday, October 4, 2015

বরিশালের আঞ্চলিক গান “মোর উনি চাকরি করে অপসোনিয়ারে”

মোর উনি চাকরি করে অপসোনিয়ারে
বেয়ানে যার বিয়ালে আয় সাইকেল দিয়া রে।।

বেইন্নাহালে  উইট্টা মুই খোপ খোলতে যাই
ফ্যান দিয়া কুড়া মাইক্কা হাস মুরহারে খাওয়াই
উক্কি মাইরয়া দেহি হাসে ডিম পারছে নাহি রে।।

পান্তা ভাত আর টালা মরিচ দুইজনে খাই
উনি যায় সাইকেল লইয়া আমিও কামে যাই
মিল্লা মিসসা কামকাইজ করি মোগো এই সংসারে।।

বই টোহাই, দাউর টোহাই, কুড়াই গাছের পাতা
ছাবি পাইত্তা চিংগইর ধইরি শিলাই নকশী খাতা

দোপাইক্কা চুলায় রান্দিবারি, সুহের নাই যে সীমা রে।।

বরিশালের আঞ্চলিক রোমান্টিক গান “তোরে দেকলে”

তোরে দেকলে কইলজার ভিতরে খাচুর খুচুর করে
আচুক্কা লাফাইয়া উডি স্বপ্নে দেকলে তোরে
ওরে ছেমরা তোর ভ্যাগ ভ্যাগ থামা আর জালাইসনা মোরে
গোঞ্জের হাডের মারোকসা তু্ই, চিনি চিনি তোরে।।

আষ্টচালা টিনের ঘরে থাকপি রানী হইয়া
দাসী বান্দী তোর সেবায় থাকপে রে খারাইয়া
আলতা ছোনো,  কাতান সারি সবই দিমু তোরে
ওজন মাইপ্পা সোনা দিমু, বিয়া করলে মোরে

জানি জানি মুরোদ রে তোর বাফের হোটেল ছাড়া
নাই ঠিকানা নাইরে কামকাইজ, রাস্তা দেও পাহাড়া
দিনে রাইতে ছাড়া নাইরে কোন কাম
ভাদাইম্মা তুই, হাঙ্গা গ্রামে করোযে আকাম।
যতই খোচা মারো, তোরে ভোলতে পারি নারে।।

মোর বাফে দেবে মোরে গেরস্তেরি ঘরে
ব্যানে বিয়ালে বাড়ির পাশে ঘোরে যে রায়বারে
কাম কাইজ কর শুরু মোরে যদি চাও
গেরস্তালি কাম কাইজ কইরয়া সোংসারি হও

তোর লইগ্গা সবই পারি দেহিস আইজগো দিয়া
বাড়িরর হগল কাম-কাইজ করমু আমি মন দিয়া
হাল চমু, ধান রুমু, খাডমু যে ব্যগার
ক্যাশ জোমাইয়া তোর বাড়ি পাডামু রায়বার।
তুমিই আমার মনের মানুষ কতা দেলাম তোরে।।

তুই আমার কইলজার টুকরা ভালোবাসি তোরে

তোরে ছাড়া এই দুন্নইতে মুই বাঁচমুনারে।।

Saturday, October 3, 2015

ববু গো ববু কইয়েন না আর - বরিশালের গান।

ববু গো ববু কইয়েন না আর.
মোরে বোলে দেকতে আইবে ভোলাইয়া পোলায়
এত্তোর একটা জেলায় বোলে মোর লইগ্গা পোলা নাই
হোনলে মোর হাসি আয়.....।।

মুই কমু এম্মে আয়ো, উনি কইবে ন চিল্লাইয়ো
হাঙ্গা দিন পোটবে প্যানা বরিশাইল্লা ভোলায় (হায়রে)
দিনে রাইতে কাইজ্জা আর কত সওন যায়।।


আগে কইলে সাইজ্জা থাকতাম, আলতা ছোনো মাইক্কা লইতাম
সোমন্দ হইলে আংটি দেবে যে পরাইয়ারে
পয়নামা লইয়া আইরে টেরাং বোঝাই।


হগলডি কয় মুই সুন্দরি রূপের লইগ্গা গর্ব করি
কত বিলাত ফেরত মোরে বিয়া করতে চায় (হায়রে)

ভিনদেশে বয় কি বিয়া বরিশাইল্লা মাইয়ায়।।