Wednesday, March 18, 2015

মর্যাদায় গড়ি সমতা

নয় নয় আর পিছে ফিরে দেখা
সকলের মাঝে চলি এক সাথে একই পথে
নই মোরা দুর্বল নইকো অবলা
কাজ করি ঘরে, মাঠে অফিসে এক সাথে

চাই অধিকার সমানে সমান
নই তো ছোট নই আলাদা
এখনি সময়, এসো সবে মিলেমিশে
গড়ি মর্যাদায় সমতা।।

ছোট কাজ বড় কাজ এক সাথে করবো
সুজলা সুফলা এই দেশটাকে গড়বো।।


আমি নারী
পৃথিবী রচনায় জননীর ভুমিকায়
আমরাই আছি চিরাচরি।

নয় হয়রানী, নয় আর শোষন,
নয় সহিংসতা, নয় নিপীড়ন।।

মা

C
নাড়ী ছেড়া ধন আমি তোর কেমনে ভুলি তোরে
ভাবিতে পারিনা আমি একদিন যাবি ছেড়ে।।

আমি যদি তোর আগে যাই, আমার দুঃখ নাই
খুজে পাইনা তোর কষ্টরে কি দিয়ে ঘুচাই
ধন্য আমি তোরে পেয়ে জনমের তরে   ।।


আদরিনী মা জননী ভালবাসি তোরে
তোরই জন্য শুন্য ধরা আছে আমার ভরে।

অসুখ-বিসুখ, সুখে-দুখে সদাই আছো পাশে
ভয়ে আছি, কি হবেরে সেদিন যদি আসে
হাসান বলে জনম জনম মা আমি চাই তোরে।।

Saturday, March 7, 2015

সহিংসতা প্রতিরোধ। আমার সাথে বাংলাদেশ।

এই দেশ আমার এ দেশ তোমার
সব নাগরিক এই দেশমাতার
সহিংসতা হোক শেষ
নয় কোন বিদ্বেষ
আছে বাংলাদেশ আমার সাথে
আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ।।

হানা হানি আর নয়
কাউকে করিনা ভয়
হোক নির্ভয়ে পথ চলা
হোক সব অধিকার খোলা
আছে বাংলাদেশ আমার সাথে
আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ।।


সম্মান সম্পৃতি
হোক আমাদের রীতি
হোক প্রতিবাদ, হোক
অন্যায় প্রতিরোধ
আছে বাংলাদেশ আমার সাথে
             আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ।।

নারী দিবস, 08 মার্চ 2015

যুগের সাথে তাল মিলিয়ে গাই জীবনের গান
সবাই মিলে গড়বো এ দেশ হয়েছি এক প্রান
নয় কোন বিভেদ নয়কো হেলা
কাধে কাধে মিলে প্রানের মেলা
আমি নারী,
আমরাও পারি
ভাগ করে নিতে কাজ সমানে সমান
আমি সেই নারী।।


মোরা মা, মেয়ে, বোন,
সহধর্মিনী তোমাদের
সুখ দুখ একসাথে
ভাগ করি জীবনের
আমি নারী,
আমরাও পারি
তোমাদের সাথে ভাগ করে নিতে কাজ সমানে সমান
আমি সেই নারী।।

অবহেলা আর নয়
    নয় আর বিদ্বেষ
সহিংসতা, অবিচার
হোক আজ নিঃশেষ
আমি নারী,
আমরাও পারি
তোমাদের সাথে ভাগ করে নিতে কাজ সমানে সমান
আমি সেই নারী।।