মন আর মগজের তর্ক
আলাপ
সে যদি না চায়
তবে ঘুরে কিবা লাভ
আমার এমন আজ শুধু
তারই বশ
কাছে পেতে তাকে,
শুধু করছে বিলাপ।।
টনটনে ইগো ঘোরে
মগজের মাঝে
ওয়ান সাইড, একা
একা কতক্ষন সাজে?
বাসে ট্রামে রাস্তায়
যখন যেখানে
বডিটাকে নিয়ে
মন ছোটে সে সেখানে
মন বলে আর একটু
যদি ছোটে বাঁধ।।
যার মন তারই কথা
যদি সে না শোনে
একা একা একরোখা
তারই পথ গোনে
জালা হায় নিজগৃহে
পরবাসী নিয়ে
তুমি বল অবস্থা
ফিরাই কিদিয়ে
নিজেরই মনটা আজ
হল অভিশাপ।।
No comments:
Post a Comment