Saturday, September 12, 2015

বরিশালের আঞ্চলিক ভাষায় বিয়ের গান

তোমরা দোয়া করো তারে
হলদি মিন্দি মাহো গায়ে
আলতা পড়াও রাঙ্গা পায়ে
স্বামীর ঘরে যাইয়া যেন সুখে থাকতে পারে।।

মিষ্টিমুখ করাও তোমরা
গাওরে হয়লা গাও
দুধে দিয়া কাচা হলুদ
তাহারে নাওয়াও
নাচে গানে আনন্দেতে বাতাস উডুক ভরে।।

না ছোয় যেন দুঃখ তোমায়/তোরে এই দোয়াডা করি
যেম্মে যাবি, ঘিইররা তোরে থাহুক সুখের পরি।

কচি সুস্থ মুহেরা আউক
ঘরটা কইররা আলো
স্বামীর বাড়ির সবাই যেন
       বাসে তোরে ভালো

জীবনডা হউক চিরসুখী দুঃখ থাহুক দুরে।।
তারিখ: 12.09.2015

No comments:

Post a Comment